মেজর সিনহা হত্যা: এপিবিএনের ৩ সদস্য ৭ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ আগষ্ট) সকালে তাদেরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চায় তদন্তকারী সংস্থা র‍্যাব। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারকি হাকিম (টেকনাফ-৩) তামান্না ফারার আদালত।

এর আগে, এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহকে গ্রেফতার করে র‍্যাব।

গত ৩১শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর