অসুস্থ সাহেদ, বিএসএমএমইউতে চিকিৎসা নিচ্ছেন

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিম অসুস্থবোধ করায় রিমান্ডের বদলে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো রিমান্ডে তাকে দুদকের প্রধান কার্যালয়ে আনার পথে বুকে ব্যাথা বোধ করলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে বিএসএমএমইউয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন বলেন, মো. সাহেদকে আজ সকাল সাড়ে নয়টার দিকে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে কার্ডিওলজির জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন৷ তার ইসিজি রিপোর্ট ভালো। আরো কিছু পরীক্ষা করা হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর