সিপিএলের উদ্বোধনী ম্যাচ ‘আজ রাত ৮টায়’

আজ (মঙ্গলবার) রাতে পর্দা উঠছে সিপিএলের অষ্টম আসরের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মাধ্যমে কাটতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর স্থগিতাবস্থা। করোনা লকডাউন কাটিয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ত্রিনবাগো নাইট রাইডার্স ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এবারের সিপিএলের পুরো আসরটি হচ্ছে করোনাভাইরাসের সতর্কতার কারণে ত্রিনিদাদ এন্ড টোবাগোর দুই স্টেডিয়ামে। আসরের সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ২৩টি ম্যাচ হবে তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে। বাকি ১০ ম্যাচ আয়োজন করবে পোর্টস অব স্পেইনের কুইনস পার্ক ওভাল।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর