পাবনায় র্যাবের একটি বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে আজ ভোর রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা গরুড়া ডি জি টি বাজার এলাকা থেকে মোঃ নিরান আলী ছেলে মোঃ লিটন আলী (৩০) কে ২৮৬ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে র্যাব।
আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, লিটন দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মামলা রুজু করার প্রস্তুতি চলিতেছে।
বার্তাবাজার/এমকে