সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গতকাল সোমবার রাতে তার ফলাফল পজিটিভ আসে। এর আগে উপসর্গ দেখা দেওয়ায় ওইদিন সকালে নমুনা দিয়েছিলেন তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার জানান, করোনা শনাক্ত হলেও তিনি বর্তমানে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে রয়েছেন।
এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত দেড় শতাধিক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করেনা থেকে সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন ১২২ এর অধিক পুলিশ সদস্য।
বার্তাবাজার/এমকে