ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৮ জন নিহত হয়েছেন। দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত আটজন হলেন- গফরগাঁও উপজেলার বাতুরী মশাখালী এলাকার শামসুল হক (৬৫), তারাকান্দা উপজেলার দাদরা এলাকার নবী হোসেন (৩০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার মিলুয়ারা বেগম (৫৫), গফরগাঁওয়ের শেখ বাজার এলাকার রিপা খাতুন (৩০), একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলার মশাখালি এলাকার পারুল আক্তার (৫০), ভালুকার বাকশীবাড়ি বিরুনিয়া এলাকার বেগম (৩০) ও তার মেয়ে বুলবুলি আক্তার (৭)।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে সকাল ৭টার চালক নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন। দু’জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন বলে জানা যায়। মাইক্রোবাসে মোট ১৪ জন যাত্রী ছিলেন।
বার্তাবাজার/এমকে