মানিকগঞ্জের শিবালয়ে বন্যার পানিতে ডুবে দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে। নিহত দুই ভাইয়ের নাম স্বাধীন (৪) এ রাতুল (৬)। নিহতরা পরস্পর চাচাতো ভাই। সোমবার (১৭) আগস্ট উপজেলার উলাইল ইউনিয়নের রুপসা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রুপসা গ্রামের আখের আলীর ছেলে স্বাধীন এবং বাহের আলীর ছেলে রাতুল।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে