কর্ম ব্যস্ততা বাড়বে তুলার, ব্যয় বাড়বে সিংহের

মেষ: মায়ের স্নায়ু দুর্বলতা ও ঠান্ডাজনিত রোগ এবং ভ্রমণ যোগ আছে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে।

তুলা: বৈদেশিক বাণিজ্য বেড়ে যাবে। দূরদেশ যাত্রা শুভ হবে। কর্ম ব্যস্ততা বাড়বে।

বৃষ: স্বল্প ভ্রমণ ব্যবসার জন্য শুভ। বাসার জন্য দলিলপত্র লেখা হবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে।

বৃশ্চিক: পিতার স্নায়ু ও ঠান্ডারোগ বাড়বে। তবে পিতার বিদেশ ভ্রমণের ছাড়পত্র পাওয়া যাবে। ভাগ্যোন্নয়নের যোগ দেখা যায়।

মিথুন: আয় বাড়বে। সুতা ও আঁশজাতীয় ব্যবসা শুভ হবে। সংসারে শান্তি বাড়বে।

কর্কট: বিদেশ ভ্রমণের ভিসা পাওয়া যাবে। ঠান্ডাজনিত রোগ বাড়বে। স্নায়ু দুর্বলতা দেখা দেবে।

সিংহ: কাপড়ের ব্যবসায় পুঁজি বিনিয়োগ করতে হবে। বিদেশযাত্রা যোগ আছে। ব্যয় বাড়বে।

কন্যা: ব্যাংকে অর্থ সঞ্চয় হবে। বিদেশ গমনের পরিবেশ আসবে। দলিলপত্রের লেখালেখি শেষ হবে।

ধনু: মনে অলসতাভাব বিরাজ করবে। স্ত্রীর আয় বাড়বে। মিথ্যা বদনাম রটার আশঙ্কা আছে।

মকর: শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে। স্ত্রীর বিদেশ গমনের ছাড়পত্র পাওয়া যাবে। নিজেও বিদেশ যেতে পারবে।

কুম্ভ: ঠান্ডাজনিত রোগে কষ্ট বাড়বে। স্নায়ু দুর্বলতায় অলসতা বাড়বে। স্ত্রীর মেজাজ গরম থাকবে।

মীন: সন্তানের বিদেশযাত্রার বাধা দূর হবে। তবে তার ঠান্ডা লাগতে পারে। প্রেমের বিষয়ে যোগাযোগ হতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর