কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে যুবককে হত্যা

মাগুরার মহম্মদপুরে কবস্থানের জমির সীমানা নিয়ে বিরোঢের জেরে মাসুদ শেখ (৩৬) নামের এক যুবকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মাসদ পেশায় একজন ভ্যান চালক। তিনি একই গ্রামের ইসমাইল শেখের ছেলে।

এ বিষয়ে মাগুরার সিনিয়র সহকারী পুলিস সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, আধিপত্য বিস্তার নিয়ে পেয়াদাপাড়া সামাজিক মাতবর নুরু মিয়া ও একই গ্রামের কালাম হোসেন মেম্বারের নেতৃত্বে দু’দল গ্রামবাসীর মধ্যে সামাজিক বিরোধ চলছিল।

সম্প্রতি ওই গ্রামে কবর স্থানের জমির নির্ধারণ নিয়ে দু’পক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের সূত্র ধরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে কালাম মেম্বার সমর্থকরা নুরু মিয়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর