বার্সা কোচ কিকে সেতিয়েনের বিদায়

বিদায়টা আগেই নিশ্চিত হয়ে গেছে, বাকি ছিলো শুধু ঘোষণাটা। আর সেটি আনুষ্ঠানিকভাবে জানাল বার্সেলোনা আজ। বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের পর বরখাস্ত করা হয়েছে কোচ কিকে সেতিয়েনকে।

সেতিয়েনের বিদায়ের পর আপাতত নতুন কোচের নাম ঘোষণা করেনি কাতালান ক্লাবটি, তবে জানা যাচ্ছে রোনাল্ড কোম্যান হচ্ছেন নতুন কোচ। নির্বাচন এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেটি হবে সামনের বছরের মার্চে।

চলতি বছরের জানুয়ারিতে বার্সা শিবিরে যোগ দেন সেতিয়েন। এই সময়ে ২৫টি ম্যাচের দায়িত্ব পালন করেছেন তিনি, যার মধ্যে ১৬টি জিতেছেন। চারটি ড্র করেছেন আর পাঁচটি হেরেছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর