দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। গতকাল(সোমবার) জেলা ও উপজেলা শিক্ষা অফিসারদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় জানানো হয়, বন্যাদুর্গত এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণের অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের লক্ষ্যে জরুরি ভিত্তিতে খুলে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল।
একইসাথে বন্যাদুর্গত এলাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন সকল পর্যায়ের দফতর ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রেরণ করার জন্যও অনুরোধ করা হয়েছিল।
নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের জেলাভিত্তিক সমন্বিত তালিকা করে আগামী ২০ আগস্টের মধ্যে মাউশিতে পাঠানোর
জন্য বলা হয়। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা সফট কপি (MS Word-মুডে) [email protected] ই-মেইলযোগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।
কেএস/বার্তাবাজার