সাভারে সর্বমোট কোভিড-১৯ পজিটিভ ৯৯৪ জন

ঢাকার উপকন্ঠে অবস্থিত সাভার উপজেলা। যেখানে সত্তর লক্ষাধিক মানুষের বসবাস। করোনা সংক্রমনের শুরু থেকে আজ (১৭ আগষ্ট) পর্যন্ত সর্বমোট ৯৯৪ জন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন।

এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, বর্তমানে সমগ্র সাভারবাসীর সচেতনতামূলক কর্মকান্ডের জন্য এবং জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক দল, ডাক্তার, নার্স, পল্লী চিকিৎসক, সাংবাদিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে কোভিড-১৯ পজিটিভ এর সংখ্যা কমে আসছে।

সাভারে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সোমবার (১৭ আগস্ট) মোট ৪৩ জনের নমুনা সংগ্রহ হয়েছে, এদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ জন।

এদিকে, করোনা পরিস্থিতির আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চাইলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তার জানান, সাভার উপজেলায় ১৭ আগস্ট (সোমবার) পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ৫২১২ জনের যার মধ্যে সর্বমোট কোভিড-১৯ পজিটিভ এর সংখ্যা ৯৯৪ জন। এপর্যন্ত এদের মধ্যে মোট মৃতের সংখ্যা ২৯ জন। এই ২৯ জনের মধ্যে ৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত কোনো রোগী ভর্তি নেই জানিয়ে ডাঃ ফেরদৌসী আক্তার আরও বলেন, বর্তমানে মোট ১৭ জন করোনা পজিটিভ রোগী ‘হোম আইসোলেশনে’ রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর