জাতীয় শোক দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় ধূমপান মাদক প্রতিরোধ কমিটির বৃক্ষরোপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৭ আগষ্ট) বিকেলে পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) ও পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে শিমুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচী পালন করা হয়।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি ও শিমুলিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক একরাম হোসেন মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ.ন.ম তানভীর হায়দার ভূঞা, যাতায়াত পরিবহনের পরিচালক জহিরুল ইসলাম, পুলেরঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি এম. সাইদুর ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তারেক হাসানাত তারেক ।

অন্যদের মধ্যে পুলেঘাট আঞ্চলিক প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পাকুন্দিয়া পৌর ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সমন্বয়কারী আতাউর রহমান সোহাগ, এগারসিন্দুর ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আল ইমরান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকাশ, হোসেন্দী ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইজাজুল ইসলাম, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জিয়াউল হক বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, অর্থ সম্পাদক সুমন খান, দপ্তর সম্পাদক আরকান ভূঞা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকিবুর রহমান, আব্দুর মজিদ হোসেন, রুবেল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, পাকুন্দিয়ায় দেড় বছর ধরে ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির কার্যক্রম চলমান আছে। ধূমপান ও মাদক বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে উপজেলার প্রতিটি বাড়িতে একটি করে কৃষ্ণচূড়া, নিম ও মেহগনী গাছের চারা রোপন করা হবে। এ সময় নতুন প্রজন্ম ও সমাজকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা। পরে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহিদুল্লাহ’র উপস্থিতিতে শিমুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে কৃষ্ণচূড়া ও মেহগনী গাছের চারা রোপন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর