আকস্মিক সফরে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তিনি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। গত মার্চের পর ভারতের পররাষ্ট্রসচিবের এটি দ্বিতীয় ঢাকা সফর।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় ঢাকার কূটনৈতিক সূত্রগুলো ভারতের পররাষ্ট্রসচিবের সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তবে এত কম সময়ের মধ্যে, বিশেষ করে করোনাভাইরাস সংক্রমণের সময় কেন এই অনির্ধারিত সফর তা নিয়ে কোনো কিছু জানায়নি সূত্রগুলো।

গত সপ্তাহে ভারতীয় মন্ত্রীসভার সদস্যদের দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশ বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করবেন এমন আভাস পাওয়া গেছে। এর পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত এ সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের বৈঠক হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর