চট্টগ্রাম-৬ আসনের এমপি করোনায় আক্রান্ত

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। সাংসদপুত্র ফারাজ করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার নমুনা পরীক্ষা করা হলে এ বি এম ফজলে করিম চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর