ওসি প্রদীপসহ ৩ জনকে রিমান্ডে নেবে কাল

অবশষে নানা নাটকের অবসান ঘটিয়ে আগামীকাল(মঙ্গলবার) ওসি প্রদীপ, এসআই লিয়াকত ও নন্দ দুলাল রক্ষিতকে রিমান্ডে নেবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (সোমবার) সন্ধ্যায় কক্সবাজারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।

মেজর (অবঃ) সিনহা হত্যা মামলা তদন্ত কার্যক্রম কোনভাবেই বিগ্ন হওয়ার সুযোগ নেই। প্রচলিত আইন মেনেই তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব রাখতেই ঘটনাস্থলে স্বশরীরে পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, তদন্ত কার্যক্রমে জড়িত সংশ্লিষ্ট প্রত্যেকটা বাহিনী পেশাদারিত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে। আমি নিজেই এই তদন্ত কার্যক্রম তদারকি করছি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর