কুড়িগ্রামে ইয়াবাসহ যুবক আটক

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ৫০০পিস ইয়াবাসহ আকতারুজ্জামান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই)। সোমবার (১৭আগস্ট) সন্ধা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলমের ব্রিজ নামক এলাকায় এ অভিযান চালায় এনএসআই। আটক আক্তারুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারি গ্রামের ইন্তাজলের ছেলে।

এনএসআইয়ের রৌমারী অফিসের সহকারী পরিচালক মহসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এনএসআইয়ের রৌমারী অফিসের সহকারী পরিচালক মহসিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আক্তারুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করা হয়। সীমান্তবর্তী এই উপজেলাটি মাদকের জন্য বেশ পরিচিত হলেও বর্তমানে

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে কঠোর অবস্থানে কাজ করছে উপজেলার এনএসআইর সদস্যরা ,এমনটাই আরো জানান মি.মহসিনুজ্জামান।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর