পাবনায় শোক দিবস ও সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস পালন

পাবনা পৌর আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২০০৫ সালে ১৭ই আগষ্ট দেশব্যাপী জঙ্গীদের সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

অনুষ্ঠানে পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ তসলিম হাসান সুমন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান মামুন’র পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুল মতীন খান,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু ,প্রচার সম্পাদক কামিল হোসেন,ত্রার্ন ও সমাজকল্যাণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,দপ্তর সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শামসুল আলম,সহ-সভাপতি শ্রী বিশ্বজিত ঘোষ,সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান শহিদ,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান এপ্রিল,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম পলাশ,জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক তৌফিক আলম, জেলা স্বেচ্ছা সেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মূর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক,জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডঃ আরেফা খানম শেফালি, সাধারন সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা পারভীন দীপা,সাধারন সম্পাদক রুমানা আক্তার মিতু, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আক্তার কথা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর