সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়াকে সরকারের কাছে আবেদন করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
আজ(সোমবার) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। পরিবারের আবেদনে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরই মধ্যে ছয় মাসের মেয়াদও ফুরিয়ে আসছে। দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজায় কারাবন্দি ছিলেন খালেদা।
মেয়াদ শেষ হলে তা বাড়াতে কি করতে করতে হবে এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যেহেতু সরকারের নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দিয়েছেন, মুক্তি বলব না বাইরে থাকার অনুমতি দিয়েছেন। সুতরাং, এই সময়টা পার হলে সরকারের কাছে আবেদন করতে হবে। এখানে আদালতের কোন কিছু করার নেই।
কেএস/বার্তাবাজার