উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল উইকের সেরা ফুটবলার নির্বাচিত হলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
২০১৭ সালে পিএসজিকে বিধ্বস্ত করার পথে বার্সার হয়ে নায়কের ভূমিকা পালন করা নেইমার এবার সেই দলকেই ইউসিএলের সেমিতে নিতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
আটালান্টার বিপক্ষে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে প্যারিসিয়ানদের হয়ে দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন নেইমার জুনিয়র। যদিও প্রথমার্ধে সহজ দুটি সুযোগ পেয়েক গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।
ফুটবল বিশ্লেষণ ধর্মী প্রতিষ্ঠান অপটার মতে সেই ম্যাচে সর্বমোট ১৬টি ড্রিবল সম্পন্ন করেন নেইমার। যা ইউসিএলের ইতিহাসের সর্বোচ্চ।
কেএস/বার্তাবাজার