পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা

ব্যক্তিগত ছবি ফেসবুকে পোস্ট করায় পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবেন শিপ্রা দেবনাথ। আজ (সোমবার) গণমাধ্যমকে পুলিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার বিষয়টি জানান শিপ্রা।

এসময় তিনি বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ডের পর রাতে পুলিশ আমাদের আমাদের কটেজ থেকে দুটি মনিটর, ল্যাপটপ, ডেস্কটপ, ক্যামেরা, লেন্স, তিনটি হার্ডড্রাইভ এবং আমাদের ফোন ডিভাইস নিয়ে যায়। কিন্তু জব্দ তালিকায় এগুলোর কোনো উল্লেখ নেই। আমি জানি না, এখন কীভাবে বা কার কাছে সেসব ফেরত চাইব।’

তিনি আরও বলেন, ‘আমাদের পার্সোনাল প্রোফাইল ও ডিভাইস থেকে বিভিন্ন ছবি চুরি করে কিছু বিকৃত মস্তিষ্কের দায়িত্বশীল অফিসাররাই ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম আমার নামে আইডি খোলা হয়েছে। আমার ব্যক্তিজীবনকে যারা অসহনীয় করে তুলেছেন বিভিন্ন ছবি ও ভিডিও তৈরির মাধ্যমে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি তথ্য প্রযুক্তির ডিজিটাল নিরাপত্তা আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, কথা দিলাম।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর