সিনহা হত্যা মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার কোন সুযোগ নেই: র‍্যাব ডিজি

মেজর (অবঃ) সিনহা হত্যা মামলা তদন্ত কার্যক্রম কোনভাবেই বিগ্ন হওয়ার সুযোগ নেই। প্রচলিত আইন মেনেই তদন্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তদন্ত কার্যক্রমে পেশাদারিত্ব রাখতেই ঘটনাস্থলে স্বশরীরে পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি গনমাধ্যমকে এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক আরো বলেন, তদন্ত কার্যক্রমে জড়িত সংশ্লিষ্ট প্রত্যেকটা বাহিনী পেশাদারিত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাচ্ছে। আমি নিজেই এই তদন্ত কার্যক্রম তদারকি করছি।

র‍্যাব মহাপরিচালক বিমান যোগে বিকেল ৪টায় কক্সবাজার এসে পৌছান। তার ফর সঙ্গী হিসেবে ছিলেন র‍্যকব গণমাধ্যম শাখার পরিচালক লে. কররানেল আশিক বিল্লাহসহ র‍্যাবের উর্ধতন কর্মকর্তা। সেখান থেকে সরাসরি বিকেল ৫টা নাগাদ কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নে ঘটনা স্থলে পৌছান। সেখান থেকে তিনি সন্ধ্যার আগেই কক্সবাজার ফিরে আসেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর