মেহেরপুর গাংনীর পীরতলা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ তামিম আহমেদের (৯) মরদেহ ১ দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। আজ সোমবার বিকাল ৪ টায় উপজেলার মাথাভাঙ্গা নদীর উপর নিমার্নাধীন বেতবাড়িয়া-মধুগাড়ি ব্রীজের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তামিম আহমেদ কাজিপুর বুড়িপুতা এলাকার কাবের উদ্দীনের ছেলে।
বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকতা ইছাহাক আলী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরী দল দীর্ঘ প্রায় ১০ ঘন্টা সন্ধান চালানোর পর মাথাভাঙ্গা নদীর উপর নিমার্নাধীন বেতবাড়িয়া-মধুগাড়ি ব্রীজের কাছ থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়।
ডুবুরী দলের প্রধান ডিএডি শরিফুল ইসলাম জানান, নদীতে পানির অনেক বেশি স্রোত থাকার কারনে তামিমের মরদেহ ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার দুরে ভেসে যায়। তার মরদেহ নিমার্নাধীন একটি ব্রীজের কাছে আটকিয়ে যাওয়ার কারনে লাশ বেশি দুরে যেতে পারেনি। তামিমের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে, গতকাল রবিবার দুপুর ২ টায় উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
বার্তা বাজার / ডি.এস