বেহাল দশা দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের, এবার বোর্ড সভাপতির পদত্যাগ

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক আগ থেকেই। কিন্তু চেয়ার ছাড়তে রাজি ছিলেন না ক্রিস নেনজানি। অবশেষে রাজত্ব থেকে হঠাৎ সরে দাঁড়ালেন নেনজানি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা নিশ্চিত করেছে তার পদত্যাগের বিষয়টি।

গত শুক্রবার পদত্যাগপত্র জমা দেন বোর্ড প্রধান। কিন্তু আগামী ৫ সেপ্টেম্বর বোর্ডের এজিএমে তার উপস্থিত থাকার কথা ছিল।

দীর্ঘদিন ধরেই সমস্যা চলছে প্রোটিয়া ক্রিকেটে। এর আগে গত বছরের ডিসেম্বরে অসদাচরণের দায়ে বোর্ডের প্রধান নির্বাহী থাবাং মোরেকে বরখাস্ত করা হয়। এরপরই পদত্যাগ করেন বোর্ডের তিন সদস্য। কি-স্পনসর স্ট্যান্ডার্ড ব্যাংকও নতুন চুক্তির রাস্তায় হাঁটবে না বলে সিদ্ধান্ত নেয়। সবমিলিয়ে বেহাল দশা দেখা দেয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর