স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা পৌর কৃষক লীগের আয়োজনে ঢাকার সাভারে এতিম ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ, গণভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) সাভার পৌর কৃষক লীগের সভাপতি মোঃ আয়নাল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানে আগত সাভারের বিভিন্ন এলাকার এতিম ও অনাথদের মাঝে মৌসুমি ফল বিতরণ করেন কৃষিবীদ সমীর চন্দ্র চন্দ ও মঞ্জুরুল আলম রাজীব। পরে এক গণভোজ এবং পনেরই আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়।
বার্তা বাজার / ডি.এস