সিঙ্গাপুরে গ্রেফতার ৪ বাংলাদেশি

সিঙ্গাপুরে চার বাংলাদেশি ও দেশটির এক নাগরিককে গ্রেফতার করেছে অভিবাসন বিষয়ক কর্তৃপক্ষ ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি (আইসিএ)। জানা যায়, অভিবাসন সংক্রান্ত অপরাধের কারণে তাদের আটক করা হয়।

আইসিএ এক বিবৃতিতে জানায়, গ্রেফতারকৃতদের বয়স ২৫ থেকে ৫৭ বছরের মধ্যে। অতিরিক্ত কর্মচারী নিয়োগের অপরাধে তাদের গ্রেফতার করা হয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার হওয়ার পরও তারা সিঙ্গাপুরে অবস্থান করছেন এবং অভিবাসন বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত এমন কাজ করার কারণে তাদের গ্রেফতার করা হয়েছে।

দোষী সাব্যস্ত হলে তাদের সর্বনিম্ন ছয় মাসের অথবা সর্বোচ্চ দুই বছরের জেল দেওয়া হতে পারে। সাথে জরিমানা করা হতে পারে ৬ হাজার ডলার।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর