রিফাত শরিফ হত্যা মামলা: শেষ হয়েছে আসামি পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহন

বরগুনায় আলোচিত রিফাত শরিফ হত্যা মামলার আজ শেষ হয়েছে আসামী পক্ষের সাফাই সাক্ষ্য গ্রহন। আজ সকাল ১০ টায় মামলার প্রাপ্ত বয়স্ক ১০ আসামীকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক আসাদুজ্জামান সাক্ষ্য গ্রহন করেন।

আসামীদের পক্ষ থেকে পুলিশের অভিযোগপত্রের ১০ নম্বর আসামী কামরুল হাসান সায়মুন নিজেই আদালতে তার সাইফাই সাক্ষ্য প্রদান করেন।

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার জানান, প্রাপ্ত বয়স্ক আসামীদের পক্ষ থেকে কেউ সাফাই সাক্ষ্য প্রদান করেনি, তবে ১০ নম্বর আসামী কামরুল আহসান সাইমুনের পক্ষে পটুয়াখালীর এক ডাক্তারের সাফাই সাক্ষ্য দেয়ার কথা থাকলেও তিনি না আসায় সায়মুন নিজে নিজের পক্ষে সাক্ষ্য প্রদান করেন। বাকিরা সময় চাইলে আদালতের বিচারক তাদেরকে সময় না দিয়ে মামলার যুক্ততর্কের জন্য ২৬ আগষ্ট পরবর্তি দিন ধার্য করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর