বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। জেলায় এনিয়ে করোনা আক্রান্ত হয়ে ১৩৩ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই ৯০ জন মিলে বর্তমানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ হাজার ৮৩২ জনে।
আজ সোমবার (১৭ আগস্ট) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বগুড়ায় আরো ২৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে পুরুষ ৬০ জন, নারী ও শিশু ৩০ জন।
বার্তা বাজার / ডি.এস