বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। সোমবার বিকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এতে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে কম্পিউটার সামগ্রী ও ৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহমেদ হেলাল, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস