বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালকরে (ডিজি) দায়িত্ব পেলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. এহসানুল কবীর।
আজ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়েছে। অপরদিকে মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। তিনি বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের দায়িত্বে ছিলেন।
কেএস/বার্তাবাজার