ধোনির অবসরে খুশি দুই ভারতীয় ক্রিকেটার !

আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলে দিয়েছেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহির অবসরে কপাল খুলেছে ভারতে দুই ক্রিকেটার রাহুল ও রিশাভ পান্তের। তারা এখন কোন বাধা ছাড়াই ভারতীয় দলে জায়গা করে নিতে পারবেন। এমন মত অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও বর্তমানের প্রখ্যাত ধারাভাষ্যকার ডিন জোনসের।

গত দুই এক-দেড় বছরে সীমিত ওভারের ক্রিকেটে ধোনি একাদশের বাহিরে থাকা অবস্থায় উইকেটরক্ষক হিসেবে একাদশে সুযোগ পান রিশাভ পান্ত ও লোকেশ রাহুল। কিন্তু দলে কখনও স্থায়ী হতে পারেননি উইকেটরক্ষ হিসেবে। কারণ ধোনি একাদশে ফিরলেই তাদের জায়গা ছাড়তে হত।

তাই ধোনির বিদায়ের পর জোনস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘আমি বাজি ধরে বলতে পারি, মাহেন্ধ সিং ধোনির অবসরের পর লোকেশ রাহুল ও রিশাভ পান্ত গত রাতে শান্তিতে ঘুমিয়েছেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর