শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান কর্মসূচি পালন করছেন আবুধাবি থেকে ফেরত আসা ৬৮ প্রবাসী বাংলাদেশি। বিনামূল্যে নতুন টিকেট প্রদান ও কোন ফ্লাইটে তাদের আবার আবুধাবি পাঠানোর বিষয়ে নিশ্চয়তা না দেয়া পর্যন্ত তারা বিমানবন্দরে থেকে যাবেন না বলেও জানিয়েছেন।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল থেকেই তারা বিমানরন্দরে অবস্থান করছেন। প্রবাসীদের অবস্থান কর্মসূচির বিষয়ে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, প্রবাসীদের বোঝানোর চেষ্টা করানো হচ্ছে।
তাদের আবুধাবি ফেরত যাওয়ার বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (প্রশাসন) আশরাফুল আমিন মুকুট তাদের আশ্বস্ত করে বলেন, পুনরায় যাওয়ার সুযোগ পেলে টিকেটের বিষয়টি বিবেচনা করা হবে। এমন আশ্বাসেও কোন কাজ হয়নি বলে জানা গেছে। প্রবাসীরা তাদের দাবিতে অনড়। এই অবস্থানের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
কেএস/বার্তাবাজার