দরজা কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাজেদুর রহমান (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটক সাজেদুর রহমান উপজেলার বিলচাপড়ি উত্তরপাড়া গ্রামের জসিম প্রামানিকের ছেলে।

ধুনট থানার এসআই প্রদিপ কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই গৃহবধু রবিবার রাতে নিজের ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে সাজেদুর রহমান রাত ২টার দিকে ঘরের দরজা কেটে ঘরের ভিতর প্রবেশ করে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় গৃহবধুর চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন আসার আগেই সাজেদুর রহমান কৌশলে ঘর থেকে সটকে পড়ে।

এ ঘটনায় গৃহবধু বাদি হয়ে সাজেদুর রহমানের বিরুদ্ধে সোমবার সকালে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। পরে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে সাজেদুর রহমানকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর