মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রাইভেটকার চাপায় সেন্টু খান (৪০)নামে এক সৌদী প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু উপজেলার চিত্রকোট ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত কোব্বাত খানের ছেলে।
নিহতের মামা আলিম খান জানান, দুপুরে ১২ টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার সেন্টুকে চাপা দিয়ে দ্রুত গতিতে চলে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সে মারা যায়। সেন্টু মাস খানেক আগে ছুটিতে সৌদী থেকে দেশে এসেছে। সে ১ ছেলে এবং ১ কন্যা সন্তানের জনক।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো.আ:বাসেদ জানান, নিমতলায় দুর্ঘটনা ঘটেছে এবং আহত রোগীকে হাসপাতালে নেওয়া হয়েছে আমি এইটুকুই জানি এর বেশী কিছু জানি না।
বার্তা বাজার / ডি.এস