রাজধানীর টিকাটুলিতে একটি আবাসিক ভবনে অবস্থিত কেমিক্যাল গোডাউনে ভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে।
আজ (সোমবার) বিকাল সাড়ে ৩টার দিকে টিকাটুলি অভিসার সিনেমা হলের পাশে একটি বহুতল আবাসিক ভবনে এ অভিযান শুরু হয়।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এ অভিযান শুরু করি। টিকাটুলির অভিসার সিনেমা হলের পাশে একটি বহুতল ভবনের নিচতলায় বিপুল পরিমানে রাসায়নিক কেমিক্যাল অবৈধভাবে মজুদ রাখা হয়েছে। বিস্তারিত অভিযানের শেষে জানানো হবে।
বার্তাবাজার/এসজে