শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন শিক্ষা সচিব

শিক্ষা প্রতিষ্ঠান খুলছে কিনা তা জানানো হবে আগামী ২৫ আগস্টের পর ।

শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং জেএসসি-জেডিসি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রনালয় সিদ্ধান্ত নিলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সবাইকে তা জানিয়ে দেওয়া হবে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন এসব কথা বলেন। তিনি করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা এইচএসসি পরীক্ষা নিয়ে আরো বলেন, আমরা যখনই পরীক্ষ নেব, প্রকাশ্যে একটি ঘোষণা করবো, এটা গোপন কোনো সিদ্ধান্ত নয়। অ্যাপ্রোভাল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারাই ঘোষণা করবো। এটা গুজব ছড়ানোর কোনো যৌক্তিকতা ও ভিত্তি থাকা উচিত না।

তিনি আরো বলেন, এটি (এইচএসসি) একটি পাবলিক পরীক্ষা, এর সঙ্গে আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থীর জীবন জড়িত। এটা নিয়ে যদি আমরা গুজব ছড়িয়ে বিভ্রান্ত তৈরি করি, সমাজের প্রতি শিক্ষার্থীদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটির বড় ধরনের ব্যত্যয়।

তিনি অনুরোধ করে আরো বলেন, সরকারের তরফ থেকে বা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের তরফ থেকে কোনো সিদ্ধান্ত ঘোষণা না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো গুজব বা কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে।

তিনি বলেন, শিক্ষামন্ত্রী বলেছেন আমরা যখনই পরীক্ষা নেব, দুই সপ্তহের নোটিশ দিয়ে সবাইকে জানানো হবে।

তিনি আরো বলেন, পরীক্ষার তারিখ ঠিক করে আমরা প্রকাশ্যে জানাবো। আমাদের তরফ থেকে সব সময় আমরা প্রস্তুত, আগেও প্রস্তুতি ছিল। এখন কোভিড-১৯ পরিস্থিতির কারণে বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রয়োজনে সেন্টার সংখ্যা বাড়িয়ে যাতে পরীক্ষা নেওয়া যায়। যখনই আমরা তারিখ ঠিক করবো, তাতে স্বাস্থ্যবিধি যেন যথাযথ অনুসরণ করতে পারি, সেটি আমরা নিশ্চিত করবো।

তিনি নভেম্বরে আসন্ন জেএসসি পরীক্ষা নিয়ে বলেন, আমরা যখনই পরিপূর্ণভাবে সিদ্ধান্ত নেব, তখনই আপনাদের সবাইকে জানাবো।

তিনি আরো বলেন, শুধু জেএসসি না, আমরা যা করতে যাচ্ছি অন্যান্য পরীক্ষার ব্যাপারে আমাদের বিশেষজ্ঞারা যে পরামর্শ দিয়েছেন সেগুলো পর্যালোচনা করে আমরা উপযুক্ত সময়ে ঘোষণা করবো।

গত ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে তিনি বলেন, আমরা কাছাকাছি সময়ে যেয়ে তখন আমরা সিদ্ধান্ত ঘোষণা করি। আমরা ২৫ তারিখের পরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় ঘোষণা করবো।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর