বগুড়ায় মদপানে প্রাণ গেল যুবকের

বগুড়ার সারিয়াকান্দিতে মদপানে হাবিব হাসান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১০ টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত হাবিব হাসান উপজেলার দীঘলকান্দি গ্রামের দেলোয়ার হোসনের ছেলে। একই ঘটনায় সানোয়ার হোসেন ও দিগন্ত তরফদার নামের আরও দু’জন অসুস্থ হয়েছে। অসুস্থ দু’জনের মধ্যে সানোরয়ার হোসেন বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, স্থানীয়রা জানিয়েছে তারা মদপান করেছিল।প্রচণ্ড পেট ব্যথা ও বমির উপসর্গ নিয়ে ওই তিন যুবক রোববার রাত সাড়ে ৭টার দিকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে হাবিব হাসানের মৃত্যু হয়। চিকিৎসাধীন অন্য দু’জনের মধ্যে দিগন্ত তরফদারের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সে বাড়ি ফিরে গেছে।

বগুড়া শজিমেক হাসপাতাল সংলগ্ন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ মণ্ডল জানান, হাবিব হাসানের মৃত্যুর পর স্বজনরা মৃত্যুর কারণ গোপন করে তার লাশ নিয়ে যায়। যেহেতু মদপানে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে সেজন্য ময়না তদন্তের প্রয়োজনে হাবিবের লাশ শজিমেক মর্গে আনা হচ্ছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর