কাপুরুষতা নিয়ে রাজপথে আসবেন না বলে বিএনপিকে আহ্বান জানিয়েছেন ডাকসুর সদ্য সাবেক ভিপি ও ছাত্রনেতা নুরুল হক নুর। রক্ত ঝরবে, মার খাবো রাজপথ ছাড়বো না বলে তিনি জানান।
আজ (সোমবার) জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনে মুক্তিযোদ্ধা ও মুক্তযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক মানববন্ধনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্যে করে ডাকসু ভিপি বলেন, ২০০ জনের উপস্থিতে ২০ জন পুলিশ আসবে আর চলে যাবো এটা নয়। পুলিশকে বোঝাতে হবে, সব পুলিশ অমানুষ না। ভালো মানুষ আছে অনেক সংখ্যক। আমাকে বার বার আক্রমণ করা হয়েছে, রক্ত ঝরানে হয়েছে তবুও রাজপথে আছি, থাকবো। ’
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি নেতা সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন, সিরিন আক্তার, ইশরাক হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এসজে