সামনেই আসন্ন বৌদ্ধদের ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চিবর দান উৎসব’। এই উৎসব উদযাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে এক কোটি টাকা অনুদান দিয়েছেন।
আজ (সোমবার) প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে থেকে এই অনুদান দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, অসাম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এ অনুদান দেন, যাতে বৌদ্ধ ধর্মাবলম্বিরা তাদের ধর্মীয় উৎসবটি ভালোভাবে উদযাপন করতে পারেন।
উল্লেখ্য, আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হবে। দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধ ধর্মালম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থণা করেন।
বার্তাবাজার/এসজে