ভোলায় সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে “ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের” উদ্যােগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৫টায় ইলিশা জংশন গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বঙ্গবন্ধুর রুহেরমাগফিরাত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মোস্তফা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক এবং ২ং ইলিশা ইউপি চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সরোয়ার্দী মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি হোসেন মিয়া,আরো বক্তব্য রাখেন ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন কুমার শীল, শরিফুল ইসলাম, সাইদ আলী জমাদার, রফিক মাস্টার, সরদার কামালসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরন করে ঐতিহাসিক বিভিন্ন আদর্শ শিক্ষনীয় ঘটনা বিষয় নিয়ে আলোচনা করেন।

ইলিশা সমাজকল্যাণ সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপ্রতি ইকবাল হোসেন রাজু, সমন্বয়কারী ইয়ামিন হাওলাদার, অনিক আহম্মেদ,মোঃপারভেজ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম সাগর,মোঃ সোহেল, সকল টিম লিডার, মোঃজাহিদ, রাছেল, রাফসান, এবি হান্নান, জুুবায়ের, দিপু রায়, মুজাহিদ, মিজান, ঈশাদসহ সংগঠনের সকল সদস্যরা।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ নিহত সকলের জন্য দোয়া মুনাজাত করেন জংশন বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর