তামিম ইকবালের যে কথা সে কাজ!

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল নিজেই জানিয়েছিলেন অনুশীলনের তারিখ। যে কথা সে কাজ, গতকাল রোববার ঠিকই অনুশীলনে যোগ দিয়েছেন শেরে বাংলায়।

ওয়ানডে অধিনায়ক তামিম একা নন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও আজ থেকে অনুশীলন শুরু করেছেন। ঈদ-উল আজহার আগেই ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন আর এনামুল হক বিজয়রা । ঈদের পর টেস্ট অধিনায়ক মুমিনুল হক, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মনও অনুশীলনে যোগ দিয়েছেন। আজ তামিম যোগ দেয়ায় ওয়ানডে, টেস্ট, আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটের অধিনায়কই অনুশীলনে যোগ দিলেন।

পেসার মোস্তাফিজ যুক্ত হওয়ায় এখন জাতীয় দলের ৩৮ জনের প্রায় ৯০ শতাংশ ক্রিকেটারই অনুশীলনে যোগ দিলেন। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের অনুশীলনে যোগ দেয়াটা তাৎপর্য্যপূর্ণ।

পেটের ব্যাথার চিকিৎসা নিতে ঈদের আগে লন্ডন যাওয়ার পর তামিম ঠিক ঈদ উল আজহার দিন রাজধানীতে ফিরেছেন।
তারপর রীতি মেনে দুই সপ্তাহ বাসায় কোায়ারেন্টাইনে থেকে অবশেষে অনুশীলনে যোগ দিলেন তামিম। কোয়ারেনটাইনে থাকার ৬-৭ দিন পর লন্ডন থেকে খবর মিলেছে পেটের সমস্যা গুরুতর নয়।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর