সিনহাসহ সকল বিচার বহির্ভুত হত্যাকান্ড বন্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদসহ বিচার বহির্ভুত সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে মানব বন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম। আজ (সোমবার) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, যদি এই হত্যার বিচার না হয় তবে জনতার আদালতে এর বিচার হবে। একইসাথে বিচার বহির্ভূত সব হত্যাকাণ্ডেরও বিচার দাবি করেন তারা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ঢাকা দক্ষিণ সিটির বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন প্রমূখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর