নেইমারকে ফিরে পেতে ২ হাজার কোটি টাকা খরচ করতে প্রস্তুত বার্সা

২০১৭ সালে বার্সেলোনা যাকে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর কাছে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে বেচে দিয়েছিল। সেই নেইমারকে ফিরে পেতে এখন স্প্যানিশ ক্লাব বার্সেলোনা প্রায় ২০০ মিলিয়ন ইউরো (প্রায় ২ হাজার কোটি টাকা) খরচ করতে প্রস্তুত।

সোমবারের কাতালানভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টের প্রথম পাতায়ই বড় করে ছাপানো হয়েছে এ খবর। যেখানে বলা হয়েছে বার্সেলোনা নেইমারকে ফিরে পাওয়ার জন্য অ্যান্তনিও গ্রিজম্যান ও ৬০ মিলিয়ন ইউরো বা ৬০০ কোটি টাকার বেশি খরচ করতে প্রস্তুত রয়েছে।

স্পোর্টের প্রথম পাতায় লেখা, ‘নেইমারের বিষয়ে পুনরায় ভাবতে শুরু করেছে বার্সেলোনা। ক্লাবটির পরিচালকরা মনে করছেন এ ব্রাজিলিয়ান খেলোয়ার (নেইমার) দলের সেরাটা আনতে পারবেন। সংবাদমাধ্যমেও যথাযথ জবাব দিতে পারবেন।’ যে কারণে তাকে পুনরায় দলে পেতে মরিয়া বার্সেলোনা।

আর যেহেতু নেইমারকে বড় অঙ্কের টাকা খরচ করে কিনেছিল পিএসজি, তেমনই চড়া মূল্য হাঁকাবে ক্লাবটি আর এমনটাই স্বাভাবিক। সেটি বুঝেই ১২০ মিলিয়ন ইউরো দিয়ে কেনা গ্রিজম্যানের সঙ্গে ৬০ মিলিয়ন ইউরো ক্যাশ দেয়ার প্রস্তাব তৈরি করছে বার্সেলোনা। এ দলবদল সত্যি হলে তিন বছর পর আবার বার্সার জার্সি গায়ে দেখা যাবে নেইমারকে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর