টিভি দেখাতে নিয়ে ২ শিশুকে যৌন নিপীড়ন, আটক ১

রাজশাহীর চারঘাটে টিভি দেখানোর কথা বলে দুই শিশুকে ডেকে নিয়ে যৌন নিপীড়ন চালানোর ঘটনায় প্রান্ত (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) গভীর রাতে উপজেলার থানাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডূ জানান, শনিবার ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত প্রান্ত নিজেকে বাঁচাতে আত্মগোপনে চলে যায়। মামলা দায়েরের পর থেকে পুলিশ প্রান্তকে আটক করতে ব্যাপক তৎপরতা চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রোববার আটক করা হয়।

প্রসঙ্গত, টিভি দেখানোর কথা বলে শনিবার (১৫ আগস্ট) বিকালে ৬ বছর বয়সী দুই শিশুর উপর যৌন নিপীড়ন চালায় প্রান্ত। এরপর শনিবার রাতেই এক শিশুর বাবা বাদী হয়ে প্রান্তকে একমাত্র আসামি করে চারঘাট থানায় মামলা দায়ের করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর