দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। স্বাস্থ্যবিধি মেনে আজ (সোমবার) থেকে প্রশাসনের পক্ষ হতে খুলে দেয়া হয়েছে পর্যটনের অপার এই সৌন্দর্যকে।
করোনাকালে দীর্ঘদিন বন্ধ ছিল সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠা হোটেল মোটেল, রেস্তোরাঁ, বার্মিজ দোকানসহ সব ধরনের পর্যটন ব্যবসা। এবার কক্সবাজার আবারও স্বরূপে ফিরে আসায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা।
জেলা প্রশাসন জানায়, সোমবার সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার সব বিনোদনকেন্দ্র।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ জানান, কক্সবাজারে কিছু কিছু পর্যটক আসা শুরু করেছেন। তারা সৈকতেও নামছেন। তবে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানতে বারবার সচেতন করা হচ্ছে। সৈকতে মাইকিং করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে