স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে জাপানের প্রধানমন্ত্রী

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত কাজের চাপে অবসাদে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এরপরই তিনি হাসপাতালে গেলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

সম্প্রতি জাপান সরকারের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করে এ তথ্য জানান।

সোমবার (১৭ আগষ্ট) টোকিওর কেউও বিশ্ববিদ্যালয় হাসপাতালে জাপানের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থ্যা রয়টার্স।

৬৬ বছর বয়সী আবের কেন স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এ ব্যাপারে কিছু জানা যায়নি।

দেশটির নির্ভরযোগ্য সংবাদ সংস্থা কায়োদো নিউজ প্রধানমন্ত্রীর নিকটজনের বরাত দিয়ে জানিয়েছে, এটা আবের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছিল।

সরকারি সূত্রের বরাত দিয়ে নিপ্পন টিভি জানিয়েছে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি উদ্বেগ হওয়ার মতো নয়।

কায়োদোর নিউজের খবর জানিয়েছেন, বছরে নিয়মিত দু’বার আবের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত ১৩ জুন সাম্প্রতিক সময়ে তার সবশেষ মেডিকেল চেকআপ করা হয়েছিল। এবারেরটা সেই চেকআপের ফলোআপ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর