জেলগেটে জিজ্ঞাসাবাদ চলছে প্রদীপ-লিয়াকতদের

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতসহ ৩ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। আজ (সোমবার) সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

ওর আগে গতকাল (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কমিটি ঘটনাস্থলেও গণশুনানি করে। টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের কার্যালয়ে এই শুনানি হয়। সেখানে ঘটনার প্রত্যক্ষ্যদর্শীদের কাছ থেকে সরাসরি বিবরণ শোনে কমিটির সদস্যবৃন্দ।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ নিহতের ঘটনায় গত দুই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এরপর গণশুনানির জন্য ১২ আগস্ট সন্ধ্যায় গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর