বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ

আগামী ৪৮ ঘন্টায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে চলেছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তা ড. গণেশ দাস জানান, বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে এগিয়ে যেতে চলেছে। ফলে দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে।

আগামী ১৯ আগস্ট উত্তর বঙ্গোপসাগরে ফের একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে।

অপরদিকে আজ সোমবার হাল্কা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। শনিবার উপকূল ও পশ্চিমের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সমুদ্র উপকূলে হাল্কা-ঝোড়ো হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর