সোমালিয়ায় বিলাসবহুল হোটেলে জঙ্গি হামলা, নিহত ১৭

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ জঙ্গি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (১৬ আগস্ট) লিডো সাগরের তীর ঘেষা এলিট হোটেলে এই হামলা সংগঠিত হয়।

এ বিষয়ে দেশটির কর্মকর্তারা জানান, হামলায় নিহতদের মধ্যে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মকর্তাও রয়েছেন। অস্ত্রধানী জঙ্গিরা প্রথমে হোটেল ভবনের সামনে কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায়। এরপরই নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে তারা ঢুকে পড়ে হোটেলে। সেখানে তান্ডব চালিয়ে কয়েকজনকে জিম্মিও করে।

এরপর দেশটির স্পেসাল ফোর্স টানা ৩ ঘন্টা অভিযান চালায় সেখানে। অভিযানে চার হামলাকারীর মৃত্যু হয়। উদ্ধার করা হয় ২০৫ জনকে।

সম্প্রতি নির্মিত এই হোটেলটির মালিক দেশটির পার্লামেন্ট সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবদুল্লাহ মোহাম্মদ নোর। হোটেলটিতে সরকারি কর্মকর্তাদের যাতায়াত ছিল। সোমালিয়ার বিদ্রোহী গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

সূত্র-আল জাজিরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর