মহামারি করোনা প্রাদুর্ভাবে নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন এক মাস পিছিয়ে দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেনের ঘোষণামত আগামী ১৭ অক্টোবর সেখানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হওয়ার কথা ছিল আগামী ১৯ সেপ্টেম্বর।
এ বিবৃতিতে জাসিন্দা আরডেন জানান, নির্বাচন পিছানোর সিদ্ধান্ত সব দলকে আগামী ৯টি সপ্তাহ সময় দেবে প্রস্তুতি গ্রহণের। একই সঙ্গে নির্বাচন কমিশনও নির্বাচনকে সামনে এগিয়ে নিতে যথেষ্ট সময় পাবে। তিনি নিশ্চিত করে বলেন, নির্বাচনের তারিখ আর বিলম্বিত করার কোনোই পরিকল্পনা তার নেই।
দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনাল পার্টি এই ঘোষণার আগেই নির্বাচন পিছিয়ে দেয়ার দাবী জানিয়েছিল। কারণ হিসাবে তারা উল্লেখ করেছিল, করোনায় লকডাউনের কারণে তারা প্রচারণা চালাতে পারেন নি। কিন্তু প্রধানমন্ত্রী আরডেন প্রচারণা চালাতে পেরেছেন।
উল্লেখ্য, নতুন করে বেশ কয়েকজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর বুধবার থেকে অকল্যান্ডে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সোমবার নতুন করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
বার্তাবাজার/এসজে